২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৩ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

একাত্তরে পাকিস্তানীদের হাতে নির্যাতিত পানছড়ির ছেইংসা মারমার পাশে জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ । ৭:০৯ রাত

খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার পানছড়ি উপজেলা সদরের যৌথখামার এলাকার বাসিন্দা একাত্তরে পাকিস্তানী সৈনিকদের হাতে নির্যাতিত ছেইংসামা মারমা’র পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

গত ১২ ডিসেম্বর তাঁকে নিয়ে এই পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে জেলা প্রশাসক বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ছেইংসামা মারমাকে পানছড়ির ইউএনও’র মাধ্যমে নিজ কার্যালয়ে ডেকে পাঠান।

এসময় জেলা প্রশাসক ছেইংসামা মারমা’র প্রতি সম্মান প্রদর্শন করে তাঁকে নগদ পঞাশ হাজার টাকা সহায়তা প্রদানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নির্দেশনা অনুযাী একটি দুইকক্ষ বিশিষ্ঠ পাকা বাড়ি নির্মার্ণেও ঘোষণা দেন।

এসময় জেলা প্রশাসনক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ছেইংসামা মারমা’র ওপর একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন আটকাবস্থায় সংঘটিত নির্যাতনের তথ্য প্রমাণ সংগ্রহের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করা হবে।

ছেইংসামা মারমাকে সহায়তা প্রদানকালে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পানছড়ির ইউএনও তৌহিদুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সা: সম্পাদক কানন আচার্য্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন