২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news৪ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৪ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৬ জানুয়া‌রি পর্যন্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ । ১:৪২ দুপুর

চলতি মাসের ১৯ তারিখে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শেষ হবার কথা ছিল। কিন্তু তার একদিন আগেই ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো ছুটির মেয়াদ।

সাধারণ ছুটি ঘোষণার পর থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদিও শতভাগ শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে না। এরপরও শীতকালে করোনা সংক্রমণের উর্ধ্বগতি থাকায় আবারও বাড়ানো হল ছুটি।

এদিকে, প্রতি বছর পহেলা জানুয়ারি বই উৎসব হলেও এবার করোনার কারণে থাকছে না কোন আনুষ্ঠানিকতা। তবে, ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। পহেলা জানুয়ারি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করতে পারবেন অভিভাবকরা।

করোনার কারণে ১৭ মার্চ থেকে সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। জেএসসি-পিএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় অটোপাশের সিদ্ধান্ত নেয় সরকার। মাধ্যমিক পর্যায় পর্যন্ত পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয় শিক্ষার্থীরা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন