ডেস্ক নিউজ : আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাপ্পি দেববর্মনকে সংবর্ধনা দিয়েছে শ্রীশ্রী জগন্নাথ পুজা উদযাপন পরিষদ।
নগরীর চকবাজার নরসিংহ আখেঁড়ায় গত ১৮ ডিসেম্বর শ্রীশ্রী জগন্নাথ পুজা উদযাপন পরিষদ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক সাধারণ সভা, ত্রি-বার্ষিক সম্মেলন এবং গুণীজন সংবর্ধনায় তাঁকে এ সম্মাননা দেয়া হয়। পরে একই অনুষ্ঠানে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
প্রান্ত আচার্যের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে আরো সংবর্ধনা পেয়েছেন রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজীত মুখার্জি, সাংবাদিক কাঞ্চন আচার্য, আওয়ামী লীগ মনোনীত মহিলা কমিশনার পদপ্রার্থী রুমকী সেনগুপ্তা প্রমুখ।
২৪ ঘণ্টা/রাজীব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ । ১:০৮ দুপুর