২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৯ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news৫ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৫ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

শাহজালাল বিমানবন্দরে ফের ২৫০ কেজির বোমা উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ । ৬:৩৯ সন্ধ্যা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গেছে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিং এর সময় শনিবার আনুমানিক সকাল ১০টা ৫০ মিনিটে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আধুনিক যন্ত্রপাতি সহকারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করেন।

পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাপ্ত আগের বোমাগুলোর মতো এ বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন