২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news৬ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৬ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ । ৭:১৩ রাত

চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচনী কমিটি।

রবিবার প্রেস ক্লাবের নোটিশবোর্ডে প্রার্থীতালিকা টাঙিয়ে দেয়া হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পনেরটি পদের বিপরীতে ৩১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে চূড়ান্ত প্রার্থীতালিকা ঘোষণা করা হয়।

সভাপতি পদে আলহাজ্ব আলী আব্বাস ও রিয়াজ হায়দার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে মো. খোরশেদ আলম ও সালাহ্উদ্দিন মোঃ রেজা, সহ-সভাপতি পদে নিরূপম দাশগুপ্ত, মনজুরুল আলম মঞ্জু ও স ম ইব্রাহীম, সাধারণ সম্পাদক পদে ফরিদ উদ্দিন চৌধুরী ও মহসিন কাজী, যুগ্ম-সম্পাদক পদে আলমগীর সবুজ ও নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ফারুক তাহের ও রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন হায়দার, মোহাম্মদ শাহ আজম ও রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু ও রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী ও মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন খোকন ও মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান ও প্রণব বড়ুয়া অর্ণব, কার্যকরী সদস্য পদে আল রাহমান, কাশেম শাহ, খোরশেদুল আলম শামীম, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মোয়াজ্জেমুল হক ও শহীদুল্লাহ শাহরিয়ার।

উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর নির্বাচনের দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন