২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news৮ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৮ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

পাপুলের স্ত্রী ও মেয়েকে ২৮ ডিসেম্বরে মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ । ৪:৩৩ বিকাল

পাপুলের স্ত্রী-মেয়েকে ২৮ ডিসেম্বরে মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার এমপি পাপুলের স্ত্রী ও তার মেয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণের সময় চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

গত ১০ ডিসেম্বর তাদের ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগ রয়েছে কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে।

গত ২৬ নভেম্বর পাপুলের স্ত্রী ও মেয়ে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

এর আগে, গত ১১ নভেম্বর দুই কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে পাপুল ও তার স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন