২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news৯ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৯ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

আইনজীবীকে আটকে রাখায় সিএমএম কোর্টে তালা, বিচারকাজ বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ । ১২:১৭ দুপুর

এক আইনজীবীকে আসামির লকআপে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেটের অপসারণ চেয়ে বিক্ষোভ করছেন আইনজীবীরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ আইনজীবীরা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা দিয়ে দেন। তারা ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে বিক্ষোভ করছেন।

বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। ওই বিচারকের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আইনজীবীরা।

ফলে সিএমএম আদালতের বিচারকাজ বন্ধ রয়েছে। আদালতের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, রুবেল আহমেদ নামে এক আইনজীবী লকআপে আটকে রাখার অভিযোগ এনে বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন