২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১০ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

না ফেরার দেশে মান্নান হীরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ । ১২:৩৮ রাত

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মান্নান হীরার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী।

তিনি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মান্নান হীরা।

মান্নান হীরা তার কর্মজীবনে পথনাটক, মঞ্চনাটকের পাশাপাশি সরকারি অনুদানের চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ নির্মাণ করেন। এ ছাড়া ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রংপেন্সিল’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেন মান্নান হীরা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন