২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১০ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

বিমান-রেল-ভূমি মন্ত্রণালয়ে নতুন সচিব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ । ৩:৪০ বিকাল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া পরিকল্পনা কমিশনে নতুন একজন সদস্য (সচিব) ও ভূমি আপিল বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি নিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেনকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব রমেন্দ্রনাথ বিশ্বাসকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামালকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে আদেশে বলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন