২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১১ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১১ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ১১৬৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ । ৩:৪৩ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১১৬৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২০ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৩৯৮ জন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১১৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৪৬ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন