২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১২ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

এবার করোনায় আক্রান্ত হলেন পটিয়ার সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক

সাংসদ ও হুইপ সামশুল হক চৌধুরী করোনা আক্রান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ । ৪:০৫ বিকাল

চট্টগ্রাম ডেস্ক : এবার প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর শরীরেও।

নানা ব্যস্ততায় থাকা হুইপের শারীরিক অসুস্থতা দুর্বল হওয়ায় গত ২৩ ডিসেম্বর করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফলে তার করোনা পজেটিভ আসে।

হুইপের করোনা পজেটিভ হওয়ার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংসদ সামশুল হকের ছেলে ও চট্টগ্রাম চেম্বার পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।

তিনি জানান, বর্তমানে তিনি চট্টগ্রাম শহরের নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারিরীক অবস্থা আগের চেয়েও ভাল মন্তব্য করে তার পিতার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন নাজমুল করিম শারুন।

উল্লেখ্য হুইপ সামশুল হক চৌধুরী এমপি সর্বশেষ গত ২০ ডিসেম্বর বন্দর উপদেস্টা কমিটির সভায় অংশ গ্রহণ করেছিলেন।

২৪ ঘণ্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন