২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১২ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, সম্ভ্রম বাঁচাতে গাড়ি থেকে লাফ কলেজছাত্রীর

ফেনী থেকে চট্টগ্রাম এসে ধর্ষণের শিকার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ । ১১:৫৭ রাত

বাসের চালক-হেলপার কতৃক ধর্ষণচেষ্টার পর সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন এক কলেজছাত্রী।

শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে দিরাই আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান।

কোনো যাত্রী না থাকায় বাসের ড্রাইভার ও হেলপার মিলে তাকে উত্ত্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণেরচেষ্টা চালায়। সম্ভ্রম বাঁচতে একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী।

এ ঘটনায় গ্রামবাসী ওই কলেজছাত্রীকে আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে।

চালক ও হেলপারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন