২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৭ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১৩ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

নিজ ঘরে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনের আহ্বান র‍্যাবের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ । ৩:২৭ বিকাল

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে লোকজন কীভাবে থার্টি-ফার্স্ট’ উদযাপন করবেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছে র‌্যাব। সবাইকে নিজ নিজ ঘরে থেকে নতুন বছর ও ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনের আহ্বান জানিয়েছেন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

আজ রবিববার (২৭ ডিসেম্বর) দুপুরে র‍্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

আশিক বিল্লাহ জানান, থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে কোথাও কোনো হামলার আশঙ্কা এখন পর্যন্ত নেই।

কোনো নাশকতার হুমকিও নেই। রাজধানীকে মোট তিন ভাগে ভাগ করে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ইংরেজি নববর্ষ ও ‘থার্টি ফার্স্ট নাইট’ কে কেন্দ্র করে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন