২৪ ঘন্টা নিউজ
শনিবার ২ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১৮ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৫ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

নীলফামারীতে জেএসসি পরীক্ষার্থী ময়নার লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০১৯ । ১২:১৯ দুপুর

জেএসসি পরীক্ষা দেয়া হলো না ময়না দেবনাথের (১৪)। আজ থেকে শুরু হয়েছে জেএসসি পরীক্ষা। এর আগেই ভোর রাতে তার লাশ পাওয়া গেল বাড়ীর পার্শ্ববর্তী ভাটা সংলগ্ন একটি পুকুর থেকে।

সে গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী।

ময়না দেবনাথ গোড়গ্রাম ইউনিয়নের যুগীপাড়া এলাকার আবুল দেবনাথের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের যুগিপাড়া গ্রামের আবুল দেবনাথের মেয়ে ময়না দেবনাথকে শুক্রবার সন্ধ্যা থেকে বাড়ীতে পাওয়া যাচ্ছিল না।

শনিবার ভোরে ওই ভাটার শ্রমিকেরা লাশ পানিতে ভাসতে দেখে খবর দিলে তাকে পুকুর থেকে উত্তোলন করা হয়।

এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সম্ভবত পানিতে ডুবে সে মারা গেছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে লাশ নিয়ে আসি। সুরতহাল রিপোর্টে সবকিছুই স্বাভাবিক ছিল। ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন