২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৪ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে ১৪টি বসত ঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ । ১:৪৩ দুপুর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে আগুনে পুড়ে গেছে ১৪টি বসতঘর।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পৌণে ৯টার দিকে পশ্চিম কধুরখীল রহিমবক্স মাঝির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নুরুল আবেদীন জানান, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ১৪টি বসতঘরে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১টি গাড়ি প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন