২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৪ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

পরিবেশ দূষণের দায়ে সীতাকুণ্ডে দুই শীপ ব্রেকিং ইয়ার্ডকে ৪ লক্ষ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ । ১১:২৯ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশ দুষনের দায়ে সীতাকুণ্ডে দুইটি শীপ ব্রেকিং ইয়ার্ডকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। ইয়ার্ড দুটি হচ্ছে কিং স্টিল (শীপ ব্রেকিং ইয়ার্ড) ও এস এইচ এন্টারপ্রাইজ (শীপ ব্রেকিং ইয়ার্ড)।

সোমবার (২৮ ডিসেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ দুষনের দায়ে উক্ত দুই ইয়ার্ডকে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, উক্ত দুই প্রতিষ্ঠান পুরাতন জাহাজ কাটতে গিয়ে পরিবেশ দুষন করেছে। এই অপরাধে উক্ত দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে দুই প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন