২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৪ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১৪ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

পীরগঞ্জে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী একরামুলের জয়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ । ১১:৫৩ রাত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক ৯ হাজার ২৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে পীরগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী কাশিরুল ইসলাম ভোট পেয়েছেন ২ হাজার ৭৬১। এর আগে সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ পৌরসভায় মোট ২১ হাজার ১৭৯জন ভোটার ভোটার । এর মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭জন আর মহিলা ১০ হাজার ৬৩২জন। নির্বাচনে মেয়র পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর বাইরেও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ ছাড়া ৯টি ওয়ার্ডের জন্য কাউন্সিলর পদে ৩২জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

২৪ ঘণ্টা/গৌতম চন্দ্র বর্মন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন