২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ২১১ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১৬৯ জন এবং উপজেলাগুলোতে ৪২ জন। এ নিয়ে চট্টগ্রামে ৩০ হাজার ৯০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৮১৭ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২১১ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩০০৯০ জন। এর মধ্যে নগরে ২৩২৪৯ জন এবং উপজেলায় ৬৮৪১ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১৫৮ টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গতকাল ৮২৩ টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল ৩৯২ টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল ১৮১ টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল ৬৭ নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ৮৫ টি নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
শেভরণ ল্যাবে গতকাল ৮৫ টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গতকাল নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল ২৬ টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৫৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৫৫ এবং উপজেলায় ১০২ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ২৮ হাজার ৩২০ জন।
২৪ ঘণ্টা/এম আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ । ১:৫৫ দুপুর