২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৯ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৫ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১৫ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির মেয়াদ বাড়ল : স্থগিত হলো বয়সের শর্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ । ২:০৬ দুপুর

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করেছেন হাইকোর্ট। আদালত বলেন, ১০ বছরের উর্ধ্বে যে কেউ ভর্তি হতে পারবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়েরুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। একইসাথে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর কথাও জানান হাইকোর্ট।

এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিলেন না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ আজ হাইকোর্টে স্থগিত হলো।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন