২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৬ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১৬ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

সীতাকুণ্ড উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ । ১:৪৪ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা তাঁতীলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ইউছুপ আলী লিটনকে আহবায়ক ও গিয়াস উদ্দিন টিটুকে সদস্য সচিব করা হয়।

মঙ্গলবার চট্টগ্রামস্থ দোস্ত বিল্ডিং উত্তর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সকলের সর্বসম্মতিক্রমে সীতাকুণ্ড উপজেলা তাঁতীলীগ পুর্ণগঠন করে পূর্বের কমিটি বাতিল করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলা তাঁতীলীগের আহবায়ক ফয়েজ আহমেদ বাদল এর সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন রুপক কান্তি দেব অপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক উত্তম কুমার শর্মা, সেলিম খান মেম্বার, লিটন কান্তি দত্ত, রিমন মুহুরী।

এতে অন্যন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত সীতাকুণ্ড উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক এস. এম মোফাছেল হক মিটু, যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক আতাউল হক, আশরাফুজ্জামান রনি, মোঃ হেলাল, আজাদ হোসেন, মোঃ নাজিমউদ্দীন, ইব্রাহিম আলি তুহিন, পারভেজ বাবু, জিয়াউদ্দিন জাবু, মোঃ রিদয়, মোঃ শাকিল, মোঃ শাওন, মোঃ রাজ চৌঃ আকিব প্রমুখ। ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন