২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৬ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১৬ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

করোনায় দেশে আরও ২২ জনের প্রাণ গেল,শনাক্ত ১২৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ । ৪:৫০ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১২৩৫ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২২ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫৩১ জন।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৫০৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৪ লাখ ৫৬ হাজার ৭০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন