২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৭ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

করোনায় বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ । ১২:২১ রাত

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক প্রফেসর ডা. লুৎফর কাদের লেলিন।

বুধবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, প্রায় তিন সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন ডা. লেলিন।

সর্বশেষ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. লেলিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকতেন ইস্কাটন এলাকায়। ২০০৬ সাল থেকে তিনি মেডিকেল অফিসার হিসেবে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে যুক্ত হন। পরবর্তীতে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগে দায়িত্ব পালন করেন।

ডা. লুৎফর কাদের লেনিনের মৃত্যুতে বার্ন ইনস্টিটিউটের সব ডাক্তার শোকপ্রকাশ করেছেন। সেইসঙ্গে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন