২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর ২০২০ www.24ghonta.news১৭ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পুকুরে ডুবে মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ । ৬:৩১ সন্ধ্যা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে ইরা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ৭নং ওয়ার্ডের আমিনুর রহমানের বাড়ীতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, স্থানীয় আবদুর রহমান খোকনের মেয়ে ইরা বাড়ি পেছনে খেলার সময় পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, ইরাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন