২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১৮ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১৮ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

মৃত্যুহীন দিনে চট্টগ্রামে আরও ১০৫ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১ । ২:৪৪ দুপুর

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১০৫ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৯৩ জন এবং উপজেলাগুলোতে ১২ জন। এ নিয়ে চট্টগ্রামে ৩০ হাজার ৪৪৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে কারো মৃত্যু হয় নি।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৫৮২ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১০৫ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩০৪৪৪ জন। এর মধ্যে নগরে ২৩৫৫৫ জন এবং উপজেলায় ৬৮৮৯ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল ১০৪ টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গতকাল ৫৬৬ টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল ৩৬৩ টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল ১৩৭ টি নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল ১৩৬ টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ৮৯ টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ল্যাবে গতকাল ১৬১ টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল ২৬ টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৫৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৫৭ এবং উপজেলায় ১০২ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ২৮ হাজার ৩২০ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন