২৪ ঘন্টা নিউজ
শনিবার ২ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১৯ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ১৯ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

নেত্রীর সিদ্ধান্ত অগ্রাহ্যকারীরা কখনো আর আ’লীগের সদস্য পদ পাবে না: খাগড়াছড়িতে নানক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ জানুয়ারি, ২০২১ । ৪:২৩ বিকাল

খাগড়াছড়ি প্রতিনিধি : বাংলাদশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হওয়া মানে নেত্রীর সিদ্ধান্ত অগ্রাহ্য করা। যারা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে তারা কখনো দলের সদস্য পদ পাবেনা, আওয়ামীলীগের নৌকায় উঠতে পারবেনা।

শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্রোহী প্রার্থীর বিষয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তবে নেত্রী যাকে চূড়ান্ত ভাবে মনোনিত করবেন তার পক্ষে কাজ করতে হবে। দলে আভ্যন্তরিন কোন্দল থাকতে পারবেনা। যারা আওয়ামীলীগ করবে, তাদের সকলকে নেত্রীর সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করতে হবে। দলকে নিয়ম শিংখলার মধ্যে আনতে, দলের সভানত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। কোন বিদ্রোহী আওয়ামীলীগ প্রার্থী আর নৌকায় চড়তে পারবেনা। যারা বিদ্রোহ করবে, প্রতিবাদ করবে তারা দলর সদস্য পদ আর পাবেনা বলেও জানান তিনি।

শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র সভাপতিত্বে এসময় আরা উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনর নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।

সমাবেশে শেষে তিনি নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গণসংযাগ করেন জাহাঙ্গীর কবির নানক।

২৪ ঘণ্টা/প্রদীপ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন