২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২০ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে কলেজ ছাত্রী রিয়ার জীবন কেড়ে নিলো ঘাতক কাভার্ডভ্যান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ । ৭:৫৮ রাত

কামরুল ইসলাম দুলু : কলেজের সেশন ফি জমা দিয়ে বাড়ী ফেরা হলো না সীতাকুণ্ডের শারমিন সুলতানা রিয়ার(১৮)। জীবনের প্রদীপ নিভিয়ে দিলো ঘাতক কাভার্ডভ্যান।

আজ রবিবার(৩জানুয়ারী) দুপুরে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে মহাসড়কের বড় দারোগারহাট বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

নিহত কলেজ ছাত্রী রিয়া বারৈয়াঢালা মহালংকা মল্লা বাড়ির জামশেদ উদ্দিনের কন্যা ও সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

জানা যায়, দুপুরের দিকে কলেজের সেশন ফি জমা দিয়ে ফের সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে সেইফ লাইন যোগে বাড়িতে যাওয়ার জন্য উঠেন। বড়দারোগার নামক বাজারে গন্তব্যস্থানে সেইফ লাইন যাত্রীবাহী মিনি বাস থেকে নামার সময় ঢাকামুখি একটি কাভার্ডভ্যান একইমুখি একটি পিকাপকে ধাক্কা দিলে পিকাপটি সেইফলাইন পরিবহনের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কলেজ ছাত্রী মৃত্যুবরণ করেন এবং গাড়িতে থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“দূর্ঘটনার পর পর পুলিশ গিয়ে কলেজ ছাত্রীর লাশটি উদ্ধার করেন এবং আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। আমরা দূর্ঘটনা কবলিত ঘাতক গাড়িগুলো আটক করেছি।” এদিকে কলেজ ছাত্রী রিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন