২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২০ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

স্বাধীনতার ৫০ বছর পু‌র্তিতে গণতন্ত্র, ভোটা‌ধিকার রক্ষার শপথ নি‌তে হ‌বে : ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ । ৯:৩৭ রাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়া‌মী লীগ সরকার দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে জণগ‌নের বিরু‌দ্ধে ব্যবহার করছে। তারা জনগ‌নের ভোট ডাকা‌তি করার মাধ্যমে, জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পু‌র্তিতে গণতন্ত্র, ভোটা‌ধিকার রক্ষার শপথ নি‌তে হ‌বে।

ভোট সেন্টারে ভোট ডাকাত ও বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তুল‌তে হ‌বে। ভোট আপনার পবিত্র আমানত। ভোটের অধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইয়ে আপনাকে ভোট সেন্টারে গিয়ে ভোট প্রদান করতে হবে। বহিরাগত কোন সন্ত্রাসী দেখলেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই আওয়ামী লীগ সরকার জনগণের সব অধিকার লুটে নিয়েছে। দুর্নীতি আর দুঃশাসনের মধ্য দিয়ে দেশ চলছে। দেশের মানুষ আজ অসহায়।

তিনি র‌বিবার (০৩ জানুয়ারী ) সন্ধ্যায় নগরীর জামালখাঁন ওয়া‌র্ডে ক‌রোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌রোক্ত বক্তব্য রা‌খেন।

ডা.শাহাদাত হো‌সেন প্রশাস‌নকে উ‌দ্দেশ্য ক‌রে ব‌লেন, আপনারা জনগ‌ণের পালস বুঝার চেষ্টা করুন। দে‌শের মানুষ আওয়া‌মী লীগ‌কে ঘৃণা করে। দয়া ক‌রে আপনারা তা‌দের পক্ষ নি‌বেন না। চ‌সিক নির্বাচন‌কে অবাধ সুষ্ঠ ও নিরপক্ষ করুন। জনগ‌নের ভোটা‌ধিকার ফি‌রি‌য়ে দিন। জনগ‌নের মতামত বিএন‌পি মে‌নে নি‌বে। যদি কোন ষড়যন্ত্র বা ফরামা‌য়ে‌শি ফলাফল ঘোষণা করা হয় তাহলে চট্টগ্রাম থেকে আন্দোলনের দাবানল সৃষ্টি হবে , যার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে। তাই নিরপেক্ষ নির্বাচনে সহায়তা করার আহবান জানাচ্ছি।

প্রধান বক্তার বক্ত‌ব্যে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস্য স‌চিব আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, নির্বাচন নি‌য়ে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্ক জনক অধ্যায় রচনা করে‌ছে। ২৯ ডিসেম্বর রাতে ভোট ডাকাতি’র অনবদ্য কৌশল ক‌রে জনগ‌নের অ‌ধিকার কে‌ড়ে নি‌য়ে যে কলঙ্ক রচনা করেছে, তা সারা‌বিশ্বের মানু‌ষের কা‌ছে কালো রাত হিসাবে চিহ্নিত থাক‌বে। আসন্ন চ‌সিক নির্বাচ‌নেও ভোট ডাকা‌তির নির্বচ‌নের নীলনকশা বাস্তবায়‌নের পায়তারা চলছে। চ‌সিক নির্বাচ‌নে ব‌হিরাগত সন্ত্রাসী দিয়ে ভয় ভী‌তি প্রদর্শন ক‌রে কেন্দ্র দখলের চেস্টা করা হ‌লে চট্টগ্রামবাসী চুপ ক‌রে ব‌সে থাক‌বে না। ভোট ডাকাতদের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে।

২১ নং জামালখান ওয়ার্ড় বিএনপির আহবায়ক ও কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান এর সভাপতিত্বে বিএনপি নেতা দিদারুল আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, আরো বক্তব্য রাখেন নগর মহিলা দলের সভানেত্রী কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি, নগর স্বেচ্ছাসেবক দল দলের সভাপতি এইচ.এম রাশেদ খান, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন, বিএনপি নেতা কাউন্সিলর প্রার্থী আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, কামাল হোসেন, বেলাল উদ্দিন,মো. আলমগীর, মোহাম্মদ সেলিম, সৈয়দ হারুনুর রশিদ, ডা.কামরান, বেলাল হোসেন, দিদারুল ইসলাম, বাবুল খান, এফ এম রুমি, মোতালেব, ইমরান হোসেন, আব্দুল আহাদ স্বপন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল প্রমুখ নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন