২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২০ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

আবুধাবিতে অনিবন্ধিত গাড়ি নিয়ে সেতু পার হলেই গুণতে হবে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ । ১১:১৬ রাত

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : আবুধাবির চার সেতুতে অনিবন্ধিত গাড়ি নিয়ে সেতু পার হলেই গুণতে হবে জরিমানা। জরিমানা এড়াতে এসব সেতুতে চলাচলকারী গাড়ির মালিক ও চালকদের গাড়ির নিবন্ধন করে নিতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

ঘোষণা অনুযায়ী শনিবার (২ জানুয়ারি) থেকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ সেতু, শেখ খলিফা সেতু, আল মাকতুম সেতু ও মুসাফফা সেতু’র টোল গেইটের চার্জ আরোপ শুরু হয়েছে।

দেশটির রাজধানী আবুধাবির এই সেতুগুলোর টোল গেইট পার হবার জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়ির নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তারা গণমাধ্যমকে জানান, নিবন্ধিত গাড়ি সেতু পার হতে চার্জ আসবে ৪ দিরহাম। যা সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রযোজ্য হবে। তবে শুক্রবার ও সরকারি ছুটির দিনগুলোতে এসব সেতুতে চার্জ বিহীন চলাচল করা যাবে ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন