২৪ ঘন্টা নিউজ
সোমবার ৪ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২১ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২১ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

সুস্থ মা পারে সুস্থ প্রজম্ম উপহার দিতে: চসিক প্রশাসক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ । ৬:০১ সন্ধ্যা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, একজন সুস্থ মা পারে আগামী দিনের সুস্থ প্রজম্ম উপহার দিতে। বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের স্বপ্ন ছিল বাংলাদেশের অনগ্রসর নারী সমাজের উন্নয়ন সাধনের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গঠন করা।

সোমবার (৪ জানুয়ারি) সকালে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের ঝাউতলা ওয়ারলেস স্কুলে এলআইইউপিসি-ইউএনডিপি আয়োজিত গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের ফুড বাস্কেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত ইউএনডিপি ও ইউকে-এইড এর সহায়তায় বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে কর্পোরেশনের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর আলোকে ১৩নং ওয়ার্ডে দরিদ্র গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি খাদ্য সহায়তা প্রদান করা হলো। প্রকল্পের নিবন্ধিত মোট ২ হাজার ৩’শ ৭৪ জন গর্ভবতী দুগ্ধদানকারী মাকে প্রতিমাসে ১ হাজার দিনের জন্য বিশেষ পুষ্টি খাদ্য সহায়তা হিসেবে প্রতিমাসে ১ লিটার ভোজ্য তেল ৩০টি ডিম ও ১ কেজি করে ডাল বিতরণ করা হবে।

প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগী মা দের খোঁজ খবর নেন।

অনুষ্ঠানে প্রকল্পের টাউন ম্যানেজার মো.সরোয়ার হোসেন খান,আর্থ-সামাজিক ও পুষ্টি বিশেষজ্ঞ মোহাম্মদ হানিফ, টাউন ফেডারেশনের চেয়ারম্যান কোহিনুর আকতার, মহানগর যুবলীগ সদস্য আবু বক্কর সিদ্দিক, এয়াকুব আলী মজুমদার উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন