২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২২ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২২ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

পিকে হালদারের মাসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা হাইকোর্টের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ । ৩:১৩ বিকাল

প্রশান্ত কুমার (পিকে হালদার) হালদারের মা লীলাবতি হালদার ও তার সহযোগী অমিতাভ অধিকারীসহ ২৫ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেজাবীন রাব্বানি দিপা ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান ও মো. মোশাররফ হোসেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন