২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২২ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২২ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

চট্টগ্রামে অঞ্চলের করোনার জিনের বিন্যাস উন্মোচনকারী গবেষকদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ । ৫:৪৬ সন্ধ্যা

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম অঞ্চলের করোনা ভাইরাসের জিনের বিন্যাস উন্মোচনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার গবেষককে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।

গবেষকরা হলেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল এবং মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইমরানুল হক ও ড. এইচ এম আবদুল্লাহ আল মাসুদ। এছাড়াও গবেষণার সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী গবেষকদেরও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান চবি উপাচার্য।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান-গবেষণার উন্মুক্ত চারণভূমি। এ চারণভূমিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অদম্য গতিতে এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে এবং এ বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আরও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে ড. রবিউল হাসান ভূইয়াঁ এবং ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল করোনা ভাইরাসের জিনোম সিকায়ন্সিং (জিনের বিন্যাস) উন্মোচনের আদ্যোপান্ত বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি সিনেট সদস্য অধ্যাপক ড. মো. দানেশ মিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদর ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হোসাইন, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী প্রমুখ।

২৪ ঘণ্টা/মেহেদী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন