২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

দেশে করোনায় আরো ১৭ জনের মৃত্যু,শনাক্ত ৯৭৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ । ৩:৫১ বিকাল

২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭৮ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫ লাখ ১৮ হাজার ৯৯৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৬৮৭ জন।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন সুস্থ হয়েছেন ১ হাজার ২১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন।

এতে আরো জানানো হয়, ১৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৮৯টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ২ হাজার ৪২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন