২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

হাসপাতাল থেকে বের হয়ে নিখোঁজ চবি শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ । ৪:১৪ বিকাল

চবি প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)শিক্ষার্থী আবরার লাবিব।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা যায়।

নিখোঁজ আবরার লাবিব বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়। সে ক্যাম্পাসস্থ কটেজে থাকত। করোনার বন্ধের পর পরিবারের সাথে গ্রামের বাড়ি কক্সবাজার থাকে সে।

নিকটাত্মীয়দের থেকে জানা যায়, লাবিবের বাবা করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিল। হাসপাতালে বাবাকে দেখাশোনা করে আসছিল লাবিব। তার পরিবারও হাসপাতালে অবস্থান করছিল। ঘটনার দিন সন্ধ্যায় তার বাবার অবস্থার কিছুটা উন্নতি হলে হাসপাতাল থেকে হাটতে বের হয় লাবিব।

পরে রাত ১১ টার পরেও হাসপাতালে না ফিরলে সবাই চিন্তিত হয়ে পড়ে। বের হওয়ার সময় মোবাইল সাথে নেয়নি সে। গ্রামের বাড়ি, আত্মীয়দের বাড়ি ও বন্ধুদের কাছে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি।

অনেক খোঁজাখুঁজির পর এখনও তার সন্ধান না মেলাতে আজ (বুধবার) ডবলমুরিং থানায় একটা জিডি করা হয়েছে। এ ব্যাপারে ডবলমুরিং থানার তদন্ত কর্মকর্তা এমএম মানিক বলেন, নিখোঁজ চবি ছাত্র আবরার লাবিবের পরিবার বুধবার (৬ জানুয়ারি) সকালে থানায় জিডি করেছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি। দ্রুত লাবিবকে খুঁজে বের করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন