২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ । ৪:৪১ বিকাল

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে ট্রাক-থ্রী হুইলারের সংঘর্ষে নুসরাত জাহান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

নিহত নুসরাত জাহান জেলার মাটিরাঙ্গা উপজেলার ভূইয়াপাড়ার হারুনুর রশীদের মেয়ে। কলেজে ভর্তির কাজে মায়ের সাথে খাগড়াছড়ি সদরে আসছিল। আহতরা হলো, জেলার মাটিরাঙ্গা উপজেলার ভূইয়াপাড়ার মোছা. তৈয়বা, রামগড়ের গর্জনতলীর হৈমন্তী শীল, খোকন চন্দ্র শীল, জেলা সদরের খাগড়াপুরের আলো রাণী ত্রিপুরা ও কুসুম রাণী ত্রিপুরা।

পুলিশ সদর থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, আলুটিলা বড়ব্রিজ এলাকায় ট্রাক-থ্রী হুইলারের সংঘর্ষে নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ সদর হাসপতালে রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। পাহাড়ী ঢালু রাস্তায় অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ট্রাক ও থ্রী হুইলারের চালকরা পলাতক রয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, আহতদের মধ্যে কুসুম রাণী ত্রিপুরাকে উন্নত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের প্রেরণ করা হয়েছে। বাকীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

২৪ ঘণ্টা/প্রদীপ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন