২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

গুইমারায় অবৈধভাবে মাটিকাটার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ । ৪:৫১ বিকাল

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে ভাটা মালিক জালাল’কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) সকালে গুইমারার বাইল্যাছড়িতে উক্ত অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ।

গোপন সংবাদেন ভিত্তিতে সেখানে গিয়ে মাটিভর্তি ১টি মিনিট্রাক আটক করে। পরে অনুমতি বিহীন মাটিকেটে ইটভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫ (১) এর (ক) উপধারায় উক্ত জরিমানা করা হয়েছে। এ সময় গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, অবৈধভাবে মাটি কাটা, ইট ভাটায় কাঠপোড়ানোসহ করোনা পরিস্থিতি মোকাবেলা অভিযান চলমান থাকবে।

২৪ ঘণ্টা/প্রদীপ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন