২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২৩ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

লাইন্সেস নবায়ন না করায় সীতাকুণ্ডে মাবিয়া শীপ ব্রেকিংকে ১ লক্ষ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ জানুয়ারি, ২০২১ । ১০:২০ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের লাইন্সেস নবায়ন না করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শীপ ব্রেকিং ইয়ার্ডকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। ইয়ার্ডটি হচ্ছে উপজেলার বার আউলিয়া এলাকায় অবস্থিত মোঃ জাহাঙ্গীর এর মালিকানাধীন মাবিয়া শীপ ব্রেকিং ইয়ার্ড।

বুধবার (৬ জানুয়ারী) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশের লাইন্সেস নবায়ন না করার অপরাধে উক্ত ইয়ার্ডকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, উক্ত প্রতিষ্ঠান পুরাতন জাহাজ কাটতে গিয়ে পরিবেশের লাইন্সেস নবায়ন না করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে এ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন