২৪ ঘন্টা নিউজ
শনিবার ২ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১৮ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৫ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০১৯ । ৬:৪৩ সন্ধ্যা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মাইক্রোবাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আক্তারুল ইসলাম আপেল (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয় দেলোয়ার হোসেন নামে অপর এক ছাত্র। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে রানিশংকৈল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের পাশে দূর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত আক্তারুল ইসলাম আপেল ভরনিয়া বড়িপাড়া জুয়েদ আলীর ছেলে বলে তথ্য পাওয়া যায়। সে রাণীশংকৈল গাজিরহাট ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, শনিবার বেলা ১২ টার দিকে আক্তারুল ইসলাম আপেল ও তার সহপাঠী দেলোয়ার হোসেন মটর সাইকেলে করে রানিশংকৈল ফায়ার সার্ভিস স্টেশনের পাশে পৌছালে অপর দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আপেল ও তার সহপাঠী দেলোয়ার রাস্তায় ছিটকে পড়ে গেলে তারা দুজনই গুরুতর আহত হয়।

এলাকাবাসী মাইক্রোবাসটিকে আটক করে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর ম্যাডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেবার সময় পথিমধ্যে আপেলের মৃত্যু হয়।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও মটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন