২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৭ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২৪ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২৪ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

রবিবার চুয়েট পরিদর্শনে আসছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ । ২:১০ দুপুর

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী রবিবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিদর্শনে আসছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

তিনি রবিবার বিকাল সাড়ে ৩ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এক ঘণ্টা চুয়েট ক্যাম্পাসে অবস্থান করবেন। পরিদর্শনকালে তুরস্কের রাষ্ট্রদূত চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

এ সময় চট্টগ্রামস্থ তুরস্কের অনারারি কনসুল জেনারেল সালাহউদ্দিন কাসেম খান উপস্থিত থাকবেন। এছাড়া চুয়েটের বিভিন্ন ল্যাবরেটরি-যন্ত্রপাতি সুবিধা ও নান্দনিক অবকাঠামোসমূহ পরিদর্শনসহ দুই দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বর্তমান অবস্থা ও অগ্রগতি এবং কারিগরি শিক্ষায় দ্বি-পাক্ষিক মতবিনিময়ের পাশাপাশি চুয়েটের ডীন, পরিচালক ও বিভাগীয় প্রধানগণের সাথেও তিনি মতবিনিময় করার কথা রয়েছে।

২৪ ঘণ্টা/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন