২৪ ঘন্টা নিউজ
শনিবার ৯ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২৬ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

করোনার টিকা নিলেন সৌদি বাদশা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ । ১১:০৭ সকাল

ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ।

স্থানীয় সময় শুক্রবার তিনি ফাইজারের প্রথম ডোজটি নিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বাদশাহর টিকা নেয়ার ছবি ও একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে।

সেখানে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী বাদশাহ সালমানকে টিকা দিচ্ছেন।

ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পাওয়ার পর গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরবে টিকা দেয়া শুরু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেখানে তিন ধাপে করোনার টিকা দেয়া হবে। প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে, দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রী তৌফিক আল-রাবিয়া জানিয়েছে, করোনার এ টিকা সৌদি নাগরিক ও বাসিন্দাদের সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন