২৪ ঘন্টা নিউজ
শনিবার ৯ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২৬ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২৬ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ । ২:১৮ দুপুর

বােয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে দুই বছরের সাজাপ্রাপ্ত মো. এমরান হোসেন মুন্না (২৮) নামের এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে কধুরখীল চৌধুরীহাট এলাকা থেকে ২০১৩ সালে দায়ের হওয়া ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত এ আসামী গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া মো. এমরান হোসেন মুন্না উপজেলার পশ্চিম কধুরখীল ইয়াকুব আলী প্রকাশ কালু মিস্ত্রির ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, সাজাপ্রাপ্ত আসামী মুন্না ২০১৩ সালের ডাকাতি মামলার আসামী। তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন