২৪ ঘন্টা নিউজ
রবিবার ১০ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২৭ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ২৭ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

চট্টগ্রামে আরও ১২৫ জনের করোনা শনাক্ত,নগরে মৃত্যু ২

চট্টগ্রামে করোনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ জানুয়ারি, ২০২১ । ৯:০৭ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১২৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১১৩ জন এবং উপজেলাগুলোতে ১২ জন। এ নিয়ে চট্টগ্রামে ৩১ হাজার ৪৬১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে শহরে ২ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১৩৬৬ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১২৫ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩১৪৬১ জন। এর মধ্যে নগরে ২৪৪৩০ জন এবং উপজেলায় ৭০৩১ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পরীক্ষা হয় নি।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গতকাল ৬৪৮ টি নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল ৫০০ টি নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল ২৪ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ৮ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

শেভরণ ল্যাবে গতকাল ১৭৪ টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল ১২ টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৬২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৫৯ এবং উপজেলায় ১০৩ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ২৯ হাজার ৭৪৪ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন