২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৩ জানুয়ারি ২০২১ www.24ghonta.news৩০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

শনিবার খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন,শেষ সময়ে ব্যস্ত প্রার্থীদের জমজমাট প্রচারণা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ । ১২:০৪ দুপুর

খাগড়াছড়ি প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারী খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন। গত ৩০ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর থেকে প্রচারণায় নেমেছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড নারী কাউন্সিলর প্রার্থীরা। এরিমধ্যে জমে উঠেছে খাগড়াছড়ি নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা নিজ নিজ কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ভোট ও দোয়া চাইতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

খাগড়াছড়ি পৌরসভা বর্তমানে প্রথম শ্রেণি পৌরসভা, এই পৌরসভার জন্য এটি হবে ৭ম পৌর পরিষদ। দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচারণা ততই জমে উঠতে শুরু হয়েছে। তবে এবার ভোটাররা বলছেন তারা সৎ যোগ্য শিক্ষিত, মুক্তি যুদ্ধের স্বপক্ষের লোক, যিনি পৌর এলাকার উন্নয়ন, নারী উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, গরীব ও অসহায় দুস্থ লোকদের নিয়ে কাজ কবরেন এবং রাস্তাঘাট উন্নয়ন করবেন সেই ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর যারা নির্বাচনে প্রতিদন্ধীতা করছেন তারাও ভোটারদের ওয়াদা দিচ্ছেন, তারা এলাকার উন্নয়ন করে জনগণের প্রত্যাশা পুরণ করবেন।

খাগড়াছড়ি পৌরসভার নয় নং ওয়ার্ডের ফুটবিল, বটতলী অর্পণা চরণ মাস্টার পাড়া, নরেন্দ্র ডাক্তার পাড়া এলাকার ভোটারদের অভিযোগ তারা সবচাইতে অবহেলিত। এসকল এলাকায় কোন উন্নয়ন হয়নি। তাদের নেই কোন চলাচলের রাস্তা, জমিনের আইলের উপর দিয়ে তাদের চলাচল করতে হয়। তাই তাদের দাবী এবার যিনি নির্বাচিত হবেন তিনি যেন তাদের এলাকাকে প্রাধান্য দিয়ে কাজ করেন।

নয় নং ওয়ার্ড ও সাত নং ওয়ার্ডের সংযোগ সড়ক নিউজিল্যান্ড এলাকা বাসিন্দানের অভিযোগ খাগড়াছড়ির এক টুকরো নিউজিল্যান্ড। এটি খাগড়াছড়ি একটি প্রসিদ্ধ এলাকা কিন্তু বর্তমান মেয়র মোঃ রফিকুল আলম দীর্ঘ দুই বছর ক্ষমতায় ছিলেন অনেক এলাকায় উন্নয়ন করলেও এই নিউজিল্যান্ড সড়ক নিয়ে কোন কাজ করেননি। তাদের দাবী এবার যিনি নির্বাচিত হবেন তিনি যেন আগে নিউজিল্যান্ড সড়কটি নিয়ে কাজ করেন।
সব মিলিয়ে খাগড়াছড়ি পৌরবাসীরা এবার বলছেন তারা তাদের যোগ্য ও মনোনীত ব্যাক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

এবার খাগড়াছড়ি আওয়ামীলীগ,বিএনপি, জাতীয় পাটি ও বিদ্রোহী আওয়ামীলীগের একজনসহ মোট ৪ জন মেয়র পদে,৩৯ জন কাউন্সিলর ও ১০ জন নারী ওয়ার্ড নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদন্ধীতা করছেন। তবে ১নং ওয়ার্ডে অতীশ চাকমা কোন প্রতিদ্বন্ধী না থাকায় বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। এটি তার ২য় বার নির্বাচিত হওয়া।

আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী নির্মলেন্দু চৌধুরী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যাক্ত করে বলেন তার দল বর্তমানে ক্ষমতায় আসেন, তাই তার পক্ষে খাগড়াছড়ি পৌরসভার উন্নয়ন করা সম্ভব। তিনি পৌরবাসীদের ওয়াদা দিচ্ছেন তিনি নির্বাচিত হলে খাগড়াছড়ি পৌরসভাকে একটি আধুনিক জনবান্ধব, যানজট মুক্ত পর্যটন মুখী ও সমৃদ্ধশালী পৌরসভা গঠনের জন্য কাজ করবেন। শুধু তাই নয় বর্তমানে যে করের বোঝা তা সহনীয় পর্যায়ে নিয়ে আসবেন ও পুরো পৌরসভা সমতা বিভিত্তে উন্নয়ন করবেন বলে ভোটারদের ওয়াদা চিচ্ছেন। তিনি মনে করেন এবার উন্নয়নের পৌরবাসী থাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইব্রাহীম খলিল তিনি বলেছেন খাগড়াছড়ির জনগণ যদি শংকা মুক্ত ভাবে ভোট দিতে পারে তাহলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। তিনি নির্বাচিত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবেন,জাতি ধর্ম নির্বিশেষে সম উন্নয়ন ভিত্তিতে কাজ করবেন মাদক মুক্ত পৌরসভা গঠন করবেন।

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোবাইল মার্কা নিয়ে নির্বাচন করা মোঃ রফিকুল আলম বলেন তিনি বিগত দুই টার্ম মেয়াদে খাগড়াছড়ি পৌরসভাকে একটি আধুনিক যানজট মুক্ত শহর গড়ে তুলেছেন। এবার তিনি তার অসমাপ্ত কাজ গুলো শেষ করার জন্য আরো একবার ভোট চাইছেন। তবে এবার নির্বাচিত হলে তিনি হবেন ৩য় বার নির্বাচিত মেয়র।

জাতীয় পাটির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করা ফিরোজ আহম্মেদ এর কাজ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে এবার ২০ হাজার ৩শ ৫১ জন পুরুষ ভোটার ও ১৬ হাজার ৭শ ৩৬ জন নারী ভোটার। মোট ৩৭ হাজার ৮৭ জন ভোটার ১৮ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের মনোনীত ও যোগ্য প্রার্থীকে নিবাচিত করবে।

২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন