২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৩ জানুয়ারি ২০২১ www.24ghonta.news৩০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, নতুন করোনা আক্রান্ত ১২৭

চট্টগ্রামে করোনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ । ৩:১০ বিকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ১২৭ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১০৫ জন এবং উপজেলাগুলোতে ২২ জন। এ নিয়ে চট্টগ্রামে ৩১ হাজার ৭৮০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ১২৬৪ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১২৭ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩১ হাজার ৭৮০ জন। এর মধ্যে নগরে ২৪৭১০ জন এবং উপজেলায় ৭০৭০ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯০ টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গতকাল ৫৪৮ টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল ২২২ টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল ৯৭ টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল ৫ টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল ১৩১ টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ল্যাবে গতকাল ১৩৯ টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গতকাল ১৯ টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল ১৪ টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৬৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৬১ এবং উপজেলায় ১০৪ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ২৯ হাজার ৯২৫ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন