২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৩ জানুয়ারি ২০২১ www.24ghonta.news৩০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

খুনী যেই হোক শাস্তি পেতে হবে:মেয়র প্রার্থী রেজাউল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ । ৬:১৩ সন্ধ্যা

সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী কর্মী বাবুলের জানাজার নামাজ আজ বুধবার বিকেলে সরকারী কমার্স কলেজ গেইটের সামনে অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী নিহত বাবুলের মরদেহ দেখতে যান এবং তার নামাজে জানাজায় অংশ নেন ও বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

নিহতের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাসীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। সন্ত্রাসী মানে সমাজের শত্রু, দেশের শত্রু যথাযথ আইনের আওতায় এনে বাবুলের খুনীদের শাস্তির বিধান করা হবে বলে আমি আশাবাদী।

বিকেল পৌনে পাঁচটায় অনুষ্ঠিত জানাজায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মী, নিহতের আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও এলাকার সর্বস্তরের হাজার হাজার জনসাধারন জানাজায় অংশ নেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন