২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৩ জানুয়ারি ২০২১ www.24ghonta.news৩০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ৩০ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি

এবার ওয়ার সিমেট্রির পাশের খাল পরিস্কার করলো চসিক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ । ৬:৪২ সন্ধ্যা

নগরীর ওয়ার সিমেট্রির পাশের খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নগরবাসী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে অবহিত করায় তিনি তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে ধারাবাহিকভাবে নাল-খাল পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেন। তারই আলোকে এবার ওয়ার সিমেট্রির পাশের খালটি পরিস্কারের উদ্যোগ নিয়েছে কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ।

দীর্ঘদিন ধরে এই খালে কোন পরিস্কার-পরিচ্ছন্ন কাজ না করার কারণে প্লাস্টিক, পলিথিনসহ গৃহস্থালী বর্জ্যে এটি মশার উর্বর প্রজনন ক্ষেত্রে পরিণত হয়। তাই প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের নির্দেশে খালটি পরিস্কার করা হলো। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চলাকালে কর্পোরেশনের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদ আলম চৌধুরী সহ পরিচ্ছন্ন সুপারভাইজারগণ কাজের তদারকি করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন