২৪ ঘন্টা নিউজ
শনিবার ২ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১৮ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৫ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

হালদা নদীতে অভিযান, ৫ হাজার মিটার ভাসা জাল জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০১৯ । ১০:২৩ রাত

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার ভাসা জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার রাত ৮ টা থেকে ১০টা পর্যন্ত হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের পোড় কপালিয়া স্লুইস গেট এলাকায় দু ঘন্টার অভিযানে এসব ভাসা জাল জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন এ অভিযানের নেতৃত্ব দেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। গড়দুয়ারা ইউনিয়নের গ্রাম পুলিশ অভিযানে সহায়তা করেন।

ইউএনও রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে ভাস জাল জব্দ করার তথ্যটি নিশ্চিত করে বলেন, হালদা নদীতে মা মাছের উপস্থিতিকে লক্ষ্য করে মঃস্যলোভী অসাধু কিছু মানুষ বেপরোয়া হয়ে উঠছে এমন অভিযোগ পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়। তিনি হালদা নদীর মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন