২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

কর্ণফুলীর কেইপিজেডে পাওয়া অজ্ঞাত লাশের সন্ধান চায় পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ । ১২:৩৬ দুপুর

চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন কেইপিজেডের লেকে পাওয়া অজ্ঞাত এক লাশের পরিচয় জানতে চায় পুলিশ।

গত সোমবার (৪ জানুয়ারি) দুপুরে পাওয়া লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হলেও এখনো তার পরিচয় সনাক্ত হয়নি।

এরমধ্যে লাশের ছবিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ছবি প্রকাশিত হলেও কোন ধরনের খোঁজ-খবর কিংবা পরিচয় জানা যায়নি।

পুলিশ সুত্র জানিয়েছেন, লেকের পানিতে ভাসমান লাশের অনেকাংশ পঁচে গিয়েছিল। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৪ বছর। গায়ের রং কালো, শারীরিক গঠন মাঝারি, উচ্চতা অনুমান ৫ ফুট ৪ইঞ্চি। লাশের পরনে ছিল নীল রঙের অন্তর্বাস এবং বাম হাতে একটি রাবারের ব্রেসলেট ছিল।

কর্ণফুলী থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। ছবি দেখে কেউ লাশের পরিচয় সনাক্ত করতে পারলে কর্ণফুলী থানার ০১৩২০-০৫২৯৭৪, ০১৩২০-০৫২৯৮০, ০১৭৭৭-৫০০৭৭৪ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন শাহমীরপুর জামতলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নাছির উদ্দিন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন