২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে এনজিও’র নামে প্রতারণা, নারীসহ ২জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ । ২:৫৩ দুপুর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে এনজিও’র নামে প্রতারণা করার সময় দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন জনতা।

বুধবার (১৩ জানুয়ারি) রাতে তাদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে থানায় প্রতারণা মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

ওসি বলেন, গ্রেপ্তারকৃত সজল দাশগুপ্ত (৪৫) এবং মুক্তা চৌধুরী (৩০) নিজেদের এলিন নামের একটি এনজিওর কর্মী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলেন।

গ্রেফতার হওয়া সজল দাশগুপ্ত উপজেলার সরোয়াতলীর ইউনিয়নের মৃত সমর দাশগুপ্তের ছেলে ও মুক্তা চৌধুরী একই ইউনিয়নের লিটন চৌধুরীর স্ত্রী।

জানতে চাইলে (ওসি) মো. আবদুল করিম জানান, এনজিও কর্মী পরিচয়ে টাকা তোলার সময় স্থানীয় জনগণ এক পুরুষ ও এক মহিলাকে আটক করে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এনজিওর কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেননি।

স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছেন, সজল ও মুক্তা দুজন অনেক মানুষের অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন