২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ২০২১ www.24ghonta.news১ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ১ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

ফ্লেভারস ও মিঠাইকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ । ১০:১৯ রাত

চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড় এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই’র অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ জানান, পরিচালিত অভিযানে ফ্লেভারস প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারসকে চিঁড়া ভাজা এবং নিমকিতে অবৈধ ভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মিঠাই সুইটস অ্যান্ড বেইককে ক্রিম বানে অবৈধ ভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অপরাধে ২৫ হাজার টাকা এবং ওজন যন্ত্রে ভ্যারিফিকেশন সনদ না থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই’র এ কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন