২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৫ জানুয়ারি ২০২১ www.24ghonta.news২ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ২ জমাদিউস সানি ১৪৪২ হিজরি

সীতাকুণ্ড প্রেসক্লাবের আগ্রগতি দেখি আমি অভিভূত, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মাহমুদ হাসান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ । ১০:১৫ রাত

কামরুল ইসলাম দুলু : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সীতাকুণ্ড উপজেলার সাবেক সহকারী কমিশনার(ভূমি) মাহমুদ হাসান বলেছেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, একটি দেশের আত্নসামাজিক উন্নয়নে সাংবাদিকরা বড় ভূমিকা পালন করেন। একজন সাংবাদিকের সবচে নৈতিকতা হচ্ছে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করা।

শুক্রবার বিকেল তিনটায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের নব নির্মিত ভবন পরিদর্শনে এসে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবে এসে আজ আমার মনটা ভরে গেলো। সীতাকুণ্ডের সাংবাদিকরা দীর্ঘ বহুবছর পর নিজেদের ভবন পেয়েছে। দেশের বিভিন্ন উপজেলায় সাংবাদিকদের মধ্যে গ্রুপিং এবং একের অধিক প্রেসক্লাব থাকলেও সীতাকুণ্ড সাংবাদিকরা সবাই একই ছাদের নিচে অবস্থান করছেন। এটি একটি প্রশংসনীয় উদ্যেগ।

মাহমুদ হাসান প্রেসক্লাবে আসলে সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বিভাগীয় উপকূলীয় বন কর্মকর্তা এস.এ গোলামুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড সাংবাদিক কল্যান ট্রাস্টের সভাপতি এম হেদায়েত, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন, মোঃ কাজী বোরহান, আলম সফি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

অতিরিক্ত সচিব মাহমুদ হাসানকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

উল্লেখ্য অতিরিক্ত সচিব মাহমুদ হাসান ১৯৯৬ সালে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন